সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

রংপুরের পীরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

র‌্যাব-১৩ রংপুরের অভিযানে

রংপুরের পীরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

রংপুর ব্যুরো ঃ র‌্যাব-১৩ রংপুরের অভিযানে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।র‌্যাব-১৩ রংপুরে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলাহয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এরএকটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামের শফিকুল ইসলামের চা এর দোকানের সামনে রংপুর থেকে ঢাকাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। এ সময় মাদক কারবারী লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ১নং ওয়ার্ডের মৌজা শাখাতী এলাকার আব্দুল আজীজ ও খাদিজা বেগমের ছেলে রিফাত মিয়াকে (১৯) আটক করা হয়।

আটক মাদক কারবারীকে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ