সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সরবরাহ বাড়ার পরও ইলিশের কেজি ২ হাজার টাকার বেশি

 

রাজধানী ঢাকার বাজারে ইলিশের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। কিন্তু দাম সেই অর্থে কমছে না। তাই ভরা মৌসুমেও তাই ইলিশ খেতে পারছে না মধ্যবিত্ত।

বাজারে সরবরাহ বাড়ায় ছোট-বড় সব সাইজের ইলিশের দাম কেজি প্রতি কমেছে ৩০০ থেকে ৫০০ টাকা। তাতেও ১ কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার টাকার বেশি। আবার খুচরা বাজারের তুলনায় সুপারশপগুলোতে ইলিশের দাম আরও বেশি রাখা হচ্ছে।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকায়। ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। এর চেয়ে বড় ইলিশ ২৮০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ীরা জানান, আজ (১৭ আগস্ট) ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ৩ হাজার টাকার ইলিশ আজ ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কমে এসেছে।

বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে যেখানে ৩০০০-৩২০০ টাকা ইলিশের কেজি ছিল, এই সপ্তাহে তা কমে ২৪০০-২৬০০ টাকা হয়েছে। এ ছাড়া জাটকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০-৮০০ টাকায়।

একজন মাছ ব্যবসায়ী বলেন, বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে। আজ ২১০০ টাকায় ইলিশ বিক্রি হচ্ছে। ছোট ইলিশ ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশের সরবরাহ বেশি, দামও কম। সবাই এসেই পদ্মার ইলিশ চায়। অন্য জেলার তুলনায় চাঁদপুরের ইলিশের দামে একটু বেশি।

এনএনবাংলা/