সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অবৈধ অভিবাসন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

 

অবৈধ অভিবাসনকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

রোববার (১৭ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেইজের এক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, এই ধরনের অবৈধ যাত্রার ফলে আটক, নির্বাসন ও ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা হতে পারে। সেইসঙ্গে যাত্রা শুরুর স্থানে ফিরিয়ে দেওয়া হতে পারে যাত্রীকে।

বার্তায় বলা হয়, অবৈধ অভিবাসন ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। এতে গ্রেফতার হওয়ার সম্ভাবনা থাকে এবং কখনও কখনও জেলখানায় প্রবেশ করতে হতে পারে। এ ছাড়া অপরাধের রেকর্ড স্থায়ী হতে পারে, যা ভবিষ্যতে যেকোনো ভিসার আবেদন প্রভাবিত করবে।

মার্কিন দূতাবাসের এই বার্তা মূলত সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও বৈধভাবে বিদেশ যাত্রার গুরুত্বের প্রতি জনগণকে সচেতন করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

এনএনবাংলা/