সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রুপালি পর্দায় রোমান্সে মাতবেন শাকিব খান-তানজিন তিশা

 

ঢালিউডে বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে এক বড় বাজেটের সিনেমা। সেখানে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন সাকিব ফাহাদ। এতে থাকবে অ্যাকশন, রোমান্স ও রোমাঞ্চকর গল্প।

ছবিতে শাকিবের সঙ্গে খল চরিত্রে থাকবেন তৌকীর আহমেদ। তবে নায়িকা কে হবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ঘনিষ্ঠ সূত্রে খবর, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বড় পর্দায় শাকিব খানের বিপরীতে অভিষেক করছেন।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করলেও, পরিচালক বা অভিনেত্রী কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

সিনেমায় শাকিবকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক ঝুঁকিপূর্ণ অভিযান সফলভাবে সম্পন্ন করেন। চরিত্রের ছাপ ‘পাঠান’ ও ‘টাইগার’-এর মতো সাহসী ও উত্তেজনাপূর্ণ।

শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পুরো সিনেমার শুটিং হবে দেশে। এটি আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এনএনবাংলা/