সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাহজালালে বিমানের ১০টি নতুন টায়ার চুরি

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ১০টি নতুন টায়ার চুরি হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিমান। এ ছাড়া জড়িতদের খুঁজে বের করতে তদন্ত করছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২০ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ১৬ আগস্ট ওই টায়ার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ আগস্ট বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন।

ওই জিডিতে বলা হয়, ১৬ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিকানাধীন ১০টি আনসার্ভিসেবল টায়ার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যাটরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মো. আরমান হোসেন ও স্টোর হেলপার শামসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান, তারা একজনের যোগসাজশে বিমানের ওই ১০টি টায়ার সরিয়ে ফেলেন তারা।

এ প্রসঙ্গে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, মূলত ল্যান্ডিং গিয়ারের সঙ্গে যুক্ত থাকে টায়ার। এমন ১০টি টায়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিমানের নিরাপত্তা বিভাগ। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/