সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বনানীতে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় ঝটিকা মিছিল করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার। তিনি বলেন, তারা সকাল ছয়টার দিকে মিছিল করেছে। তবে এ ঘটনায় আমরা কাউকে আটক করতে পারিনি।

জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় অর্ধশত কর্মী এ মিছিলে অংশ নেন। তাদের কয়েকজনের হাতে দুই আড়াই ফুটে একটি ব্যানার ছিল। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, হঠাও ইউনূস-বাঁচাও দেশ’ লেখা ছিল। নিচে লেখা ছিল- বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর।

মিছিলটি বনানী স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী ফ্লাইওভারের নিচ হয়ে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দৌড়ে দ্রুত সময়ের মধ্যে তা শেষ করে দেন। তাদের কয়েকজনকে মোটরসাইকেলে চড়েও মিছিল করতে দেখা যায়।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এনএনবাংলা/