সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির আনন্দ মিছিলে যাওয়ার সময় ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার হাসপাতাল মোড় এলাকায় স্থানীয় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে থেমে থেমে এ সংঘর্ষ চলে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। ওই মিছিলে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী-সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন। এসময় উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও বিএনপির সমর্থক মোশাররফের সঙ্গে থাকা এক যুবকের সঙ্গে সৈয়দটুলা গ্রামের মুজাহিদ নামের একজনের ধাক্কা লাগে।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় মোশাররফ ঝগড়া থামাতে গেলে মুজাহিদ তার মাথায় আঘাত করেন। এ ঘটনার জেরে সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে দুই গ্রামের বিভিন্ন পয়েন্টে ধাওয়া-পাল্টাধাওয়া আর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএনবাংলা/