সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন

 

ইতালীয় কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান ‘আরমানি’ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অসীম দুঃখের সঙ্গে আরমানি গ্রুপ তার স্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং অক্লান্ত চালিকা শক্তি জর্জিও আরমানির মৃত্যু ঘোষণা করছে।’

৯১ বছর বয়সী আরমানি ছিলেন আধুনিক ইতালীয় স্টাইল এবং মার্জিত চেহারার অধিকারী। তিনি ডিজাইনার হিসেবে প্রতিভা এবং একজন ব্যবসায়ী হিসেবে নিজের বুদ্ধিমত্তার সমন্বয় ঘটিয়েছিলেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, আরমানির ফ্যাশন প্রতিষ্ঠান বছরে প্রায় ২.৩ বিলিয়ন ইউরো (২.৭ বিলিয়ন ডলার) আয় করত।

তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এর ফলে গত জুন মাসে মিলানে আয়োজিত ফ্যাশন সপ্তাহে তার দলের শোতে উপস্থিত থাকতে পারেননি।

আরমানির প্রতিষ্ঠান জানিয়েছে, মিলানে আগামী শনি ও রোববার তার অন্ত্যেষ্টিক্রিয়া কক্ষ স্থাপন করা হবে। তারপর একটি অনির্দিষ্ট তারিখে ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/