সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সংসদ ভবন এলাকায় ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, একজন গ্রেপ্তার

 

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা একদিন পর রাজধানীতে আবার মিছিল করেছেন। মিছিলের আগে বিজয় সরণির এরোপ্লেন মোড়ে জড়ো হয় একদল যুবক।

মিছিলটি বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয়।

রোববার বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল করার সময় ব্যানারসহ একজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছিল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার হঠাৎ করে বিজয় সরণীর এলাকায় একদল যুবক মিছিল শুরু করে। তাদের কাছে ব্যানার ছিল। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, আওয়ামী লীগ বা অঙ্গসংগঠন কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে, আমরা সতর্ক ছিলাম। মিছিলের খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখান থেকে ব্যানারসহ একজনকে আটক করা হয়।

এনএনবাংলা/