সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিদেশের উৎসব ঘুরে মেহজাবীনের ‘সাবা’ এবার বাংলাদেশে

 

আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসব মাতিয়ে অবশেষে দেশের পর্দায় আসছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগিরই সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। তিনি জানান, ‌‘সাবা’ এখন পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত। সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের শুরুতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।

‘সাবা’ সিনেমায় উঠে এসেছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী গল্প। কেন্দ্রীয় চরিত্র সাবা, যার বাবা মারা গেছেন আর মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে বন্দি শিরিনের একমাত্র ভরসা তার মেয়ে সাবা। সংসারের দায়িত্ব ও মায়ের সেবায় ব্যস্ত সাবা নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি।

অর্থকষ্টে জর্জরিত এই মেয়েটি চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করার। কিন্তু হঠাৎ একদিন শিরিনের হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক জানান, জরুরি অপারেশন প্রয়োজন। তখন দিশেহারা সাবার কাঁধে ভেঙে পড়ে আকাশ।

গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’র। এরপর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ অন্তত এক ডজন আন্তর্জাতিক উৎসবে।

মেহজাবীনের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।

এনএনবাংলা/