সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কার্যালয়ে চুরি

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়ে  চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের  গ্রিল ভেঙে নগদ টাকা, ল্যাপটপ ও  ইন্টারনেট ওয়াইফাই  রাউটার  নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায়  বুধবার (১০ সেপ্টেম্বর)  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক  রাজু সরদার বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকায় পপুলার  লাইফ ইনস্যুরেন্স  কোম্পানী লিমিটেডের সার্ভিস সেল কার্যালয়  গত ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী অফিস করে বিকেলে চলে যান। পরদিন ৯ সেপ্টেম্বর সকালে অফিসের ফটক খোলার পর দুটি কক্ষের  ড্রয়ারের তালা ভাঙ্গা ও কাগজ পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রয়ারে রাখা সাড়ে ৩৮ হাজার টাকা, একটি ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নেই। অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে।

সার্ভিস সেল কার্যালয়ের হিসাব রক্ষক রাজু সরদার বলেন, অফিসের  জানালার গ্রিল ভেঙে চোরেরা ভেতরে ঢোকে নগদ টাকা, ল্যাপটপ ও ইন্টারনেট ওয়াইফাই  রাউটার নিয়ে গেছে।  মঙ্গলবার বিকেলে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বুধবার থানায় অভিযোগ করেছি।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।