সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

গঙ্গাচড়ায় সরকারিভাবে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ছাতা বিতরণ

0-4608x3466-0-0#

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশের মাঝে সরকারিভাবে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বুধবার উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম পুলিশদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান। তিনি চুরি, ছিনতাই, মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশদের কাজ করার দিকনির্দেশনা দেন এবং জনগণের সেবা নিশ্চিতে দায়িত্ব শীলতার সাথে পালন করতে বলেন। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ বা বন্ধে গ্রাম পুলিশের ভূমিকার কথা স্বরণ করিয়ে দেন। শেষে তিনি সরকারিভাবে পাওয়া বাইসাইকেল, ছাতা ও বাঁশির যথাযথ ব্যবহারের মাধ্যমে গ্রাম পুলিশদের কর্মে সাফল্য বয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন। এ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মমতা খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।