সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

রংপুরে মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলায় মঞ্জুরুল ইসলাম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান। তিনি জানান, মঞ্জুরুলকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে নগরীর দর্শনা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জুরুল ইসলাম অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৫৩ নম্বর আসামি। তিনি নগরীর তাজহাট থানাধীন দুর্গাপুর এলাকার মোবারক আলীর ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।