সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলের নাগরপুরে খাসজমিতে ঘর, অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে খাসজমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাকির তালুকদারের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গয়হাটার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩৫৭ নং দাগের জমি ও খালের অংশে ঘর নির্মাণ করা হয়েছে। অভিযুক্ত জাকির মরহুম ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে এবং পুলিশের এডিশনাল ডিআইজি জাহাঙ্গীরের ভাগ্নে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাকির রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে আসছেন। কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঘর নির্মাণ প্রসঙ্গে জাকির বলেন, “এই জায়গার কাগজ আমার বাবার নামে আছে।” তবে আওয়ামী লীগের কোনো পদবি নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, “বিষয়টি তদন্তাধীন। কাগজ যাচাই করে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জমিতে অবৈধ স্থাপনা থাকলে উচ্ছেদ করা হবে।”