সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

মুরাদনগরে যুবকের মরদেহ উদ্ধার,  পরিবারের সন্দেহ হত্যা

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

নিজ বাড়ীর সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১ টায় কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন পীর কাশিমপুর গ্রামের উত্তর পাড়া শিক্ষক আনোয়ার হোসেন ছেলে মোঃ মিনহাজ উদ্দিন (৪৩) লাস উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী সোমাইয়া আক্তার ও নিহত মিনহাজের বড় ভাই মঈন আহমেদ বলেন, নিহত মিনহাজ উদ্দিন

এমএ পাশ। তার আমেরিকার যাবার জন্য কাগজপত্র তৈরি হয়ে এসেছে। আমেরিকার যাওয়ার প্রস্তুতি চলছিল।  এরমধ্যেই মিনহাজ উদ্দিন কপালে একটু আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে কাঁটাতার বেড়া রয়েছে। হয়তো ওই বেড়ায় আঘাত লেগে কপাল কেটে থাকতে পারে। গত সোমবার বিকাল ৩টার দিকে দুপুরের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়। রাতে এশার নামাজের পরও মিনহাজ বাসায় না ফিরলে পারিবারের সন্দেহ হয়। বাড়ীর লোকজন খোঁজখুজি করে রাত ১১ টার দিকে বাড়ীর কাছেই একটা পরিত্যক্ত মুরগির খামারের পাশে মিনহাজের মরদেহ পাওয়া যায়। এঘটনায় পরিবারের সদস্যরা সন্দেহ করেছেন। তাকে কেউ বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রেখে গিয়ে থাকতে পারে।

বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত মিনহাজের কপালে একটু আঘাতের চিহ্ন দেখা গেছে।  সারাশরিলে কোথাও কোন আঘাতের চিহ্ন দেখা যায় নাই। রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।