সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি :

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ  কর্মসূচি পালন শুরু করে তারা।

ঘন্টাব্যপী অবরোধে, মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে অবরোধ চলাকালে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।