সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

কমলগঞ্জে বোনকে উত্যক্তের জেরে ধানক্ষেতে ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার দুপুরে আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় তিনি হত্যার দায় স্বীকার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।

তিনি জানান, ১৪ সেপ্টেম্বর রোববার বিকেলে রাজনগর থানা এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি টিম। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্যক্ত করতো। এছাড়া এলাকায় বখাটেপনা ও চুরিচামারির সঙ্গেও জড়িত ছিলো লিটন। এসব কারণে ৭ থেকে ৮ জন মিলে তাকে হত্যা করা হয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।