সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ফালু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসদরের পোষ্টকামুরী খালপাড়ায় এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ফালু মিয়া ওই এলাকার ইলিম উদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর বাজারে চায়ের দোকান চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, ভোরে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরতে যান ফালু মিয়া। একপর্যায়ে জাল কচুরিপানায় আটকে গেলে তিনি পানিতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইল ও মির্জাপুরের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।