সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ

 

পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান শাখায় লকার দুটি শনাক্ত করে জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লকার দুটি জব্দ করা হয়।

সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানান, ইতোমধ্যেই লকার দুটি জব্দ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, লকারগুলোর নম্বর ৭৫১ ও ৭৫৩ এবং চাবির নম্বর যথাক্রমে ২০০ ও ১৯৬। কর্মকর্তাদের ধারণা, ওই লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র থাকতে পারে।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার এই লকারগুলো জব্দ করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে শেখ হাসিনার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করেছিল সিআইসি। সেখানে তার দুটি ব্যাংক হিসাবও পাওয়া যায়। একটি হিসাবে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা জমা রয়েছে। মোট ৫৬ লাখ টাকা উত্তোলনে ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত শুরু করে। এর অংশ হিসেবেই এনবিআর এখন পর্যন্ত দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার তিনটি লকার জব্দ করেছে।

এনএনবাংলা/