সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

হাবিবুর রহমান পল্টন ও তার লোকজনের দ্বারা প্রেসক্লাবের সাংবাদিক মিফতাউল ইসলামকে প্রহার এবং জোরপূর্বক প্রেসক্লাবে অনধিকার প্রবেশের প্রতিবাদে  পীরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পীরগঞ্জ ক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহ সাদা মিয়া, সাংবাদিক মাজহারুল আলম মিলন, মাহমুদুল হাসান আব্দুল হাকিম সরকার বক্তিয়ার রহমান আব্দুল করিম সরকার হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর জেলার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদ প্রমুখ । মানববন্ধনে বক্তারা পীরগঞ্জ প্রেস ক্লাবে অনাধিকার প্রবেশ ও সাংবাদিক মিফতাহুলকে প্রহার কারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় । প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ।