সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাকিবের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির

 

শাকিবের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির! ঢালিউডপ্রেমী ও শাকিব খান ভক্তদের জন্য এক চমক জাগানো খবর।

নায়কের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের সঙ্গে একাধিক নায়িকা দেখা যাবে বলে জানা গেছে।

তবে সেই নায়িকা কারা তা নিয়ে চলছে আলোচনা। কলকাতার ইধিকা পাল থেকে শুরু করে তানজিন তিশাসহ অনেক অভিনেত্রীর নামই এসেছে তালিকায়। এবার জানা গেল, শাকিবের ‘প্রিন্স’ ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন পাকিস্তানের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সিনেমার বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রই এই তথ্য জানিয়েছে।

গেল ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ‘প্রিন্স’র। তখন থেকেই কৌতূহল চরমে ছবিতে শাকিবের নায়িকা কে হবেন? আগের পরিকল্পনায় ইধিকা পাল থাকলেও এখন সব দৃষ্টি হানিয়ার দিকে। ঢাকার সূত্র জানিয়েছে, হানিয়া শিগগিরই ঢাকায় আসবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে, তখনই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হবে। সবকিছু ব্যাটে বলে মিললে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

জানা গেছে, হানিয়া আমিরের ব্যাপারে শাকিব খানের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন ছবির প্রযোজক-পরিচালক।

এনএনবাংলা/