সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

জয়পুরহাটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল শতাধিক মানুষঃ আশার আলো দেখলো গ্রামীণ মানুষ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। একদিনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি যেনো উৎসবে রূপ নিলো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনভর শহরের পাঁচুরচক রূপালী সংঘ ও পাঠাগারের প্রাঙ্গণে চিকিৎসা নিতে ভিড় করেন নারী-পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ।

স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ আয়োজন যেন আশার আলো। চিকিৎসা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকা কাইফ এবং জয়পুরহাট ২৫০ জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান।

আয়োজকরা জানান,  এলাকার দরিদ্র ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা নেন। শিক্ষার পাশাপাশি সমাজসেবাকে গুরুত্ব দিয়েই নিয়মিত এ ধরনের কার্যক্রম চালানো হবে।

রূপালী সংঘ ও পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। সমাজের অসহায়দের জন্য ভবিষ্যতেও আমরা কাজ করে যেতে চাই।”

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল হোসেন (রাসেল) যোগ করেন, “যেখানে মানুষ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত, সেখানে অন্তত সামান্য সহযোগিতা দিতে পারলেই আমাদের আয়োজন সফল হবে।”