সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিয়ামের ‘রাক্ষস’-এর নায়িকা সাবিলা নূর

 

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নামের নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

প্রথমে সিয়ামের বিপরীতে কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও সেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এবার নতুন খবরে জানা গেছে- ‘রাক্ষস’ সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর।

এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। সূত্র বলছে, সাবিলা নূর ইতোমধ্যেই ‘রাক্ষসের’- এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

উল্লেখ্য, মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’- এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান। তার বিপরীতে দেখা গিয়েছিল কলকাতার নায়িকা ইধিকা পালকে।

এনএনবাংলা/