সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই: রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয় বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক।

রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ করছি কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারে না বলে ক্রমাগত মন্তব্য করছে। তারা যেই শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করেছেন সেখানে অংক ছিল না? পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই? বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, পিআর না বুঝা বিএনপিকেই একদিন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলতে হবে।

জাগপা মুখপাত্র বলেন, সম্প্রতি প্রফেসর ইউনূস বিদেশের মাটিতে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছি। দল হিসেবে তারা বৈধ, যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে বসা ইউনুস সাহেবের অধিকার নাই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন রুখে দিতে হবে।

আজ (১ অক্টোবর) সকালে জাগপা’র পল্টনস্থ কার্যালয়ে ৭ দাবি আদায়ে ১২ দিনের কর্মসূচি সফলের লক্ষে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ সফিকুল ইসলাম, হাজী মো: হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

এনএনবাংলা/