সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ

 

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এক নারী উদ্যোক্তা। বুধবার (২২ অক্টোবর) অভিনেত্রীর বরাবর এ নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।

অভিযোগকারী নারী উদ্যোক্তার নাম ঝিলিক। নোটিশে উল্লেখ করা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। মিডিয়াজগতের সুবাদে তিনি ঝিলিকের ‘Aponia’ অনলাইন পেজের সঙ্গে যুক্ত হন এবং সেখান থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি পছন্দ করেন।

পরে তিশা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে শাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করেন। এসময় উদ্যোক্তা তিশাকে দেশের জনপ্রিয় অভিনেত্রী বিবেচনায় পেজ প্রমোশনের বিনিময়ে বিনা মূল্যে শাড়িটি সরবরাহ করেন। শাড়িটি গত ১৮ জানুয়ারি তিশার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, শাড়ি পাওয়ার পর তিশা ভয়েস মেসেজ ও ইনবক্সে পেজ প্রমোশনের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘ ১০ মাস পার হলেও তিনি কোনো প্রমোশন করেননি এবং শেষ ৬ মাস ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন।

এতে আরও উল্লেখ করা হয়, তানজিন তিশা শাড়িটির মূল্য পরিশোধ করেননি এবং যোগাযোগের চেষ্টার পরও কোনো সাড়া দেননি।

পাশাপাশি, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তিশা তার Verified Facebook ID তে লেখেন— ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।’ উদ্যোক্তা পক্ষের দাবি, এই মন্তব্যটি মানহানিকর ও কুরুচিপূর্ণ, যা সত্য গোপন করার একটি প্রচেষ্টা।

আইনি নোটিশে তানজিন তিশাকে ৭ দিনের মধ্যে শাড়ির মূল্য ও ক্ষতিপূরণসহ ১ লাখ টাকা পরিশোধ এবং লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। অন্যথায় বাংলাদেশ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন নারী উদ্যোক্তা ঝিলিক।

এনএনবাংলা/