সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ মৌসুমী হামিদের

 

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ নিজের ফেসবুক পোস্টে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি জানান, চাচাকে হারিয়েছেন তিনি।

ছবিটিতে মৌসুমীর সঙ্গে ছিলেন তার প্রয়াত চাচা। পোস্টে আবেগঘন ভাষায় মৌসুমী লেখেন, ‘সুস্থ মানুষটারে মাটি দিয়া আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। আত্মার শান্তি কামনা করি কাকু। তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থাকো। আমিও হয়তো শিগগিরই আসতেছি। আমারা একসাথেই আবার চিল করব কাকু।’

সবশেষে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল। চিরতরে।’

তবে ঠিক কী ঘটেছিল তার চাচার সঙ্গে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। মৌসুমীর এ পোস্টে সহকর্মী শিল্পীরা শোক প্রকাশ করেছেন। অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকে মন্তব্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এনএনবাংলা/