সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালশীতে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ছবি: মঈন আহমেদ

 

রাজধানীর মিরপুর-১২ নম্বরের পল্লবীর কালশী রোডে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ভবনটির ছয় তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে ‘বিবাহ বাড়ি’ নামে একটি কমিউনিটি সেন্টারও রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে সব ইউনিট কাজ করছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত।’

এদিকে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের নিচে শত শত উৎসুক মানুষ ভিড় করে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনএনবাংলা/