সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দলের বিভেদ যদি ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ করে দেয়, তাহলে জাতি তা কখনো ক্ষমা করবে না।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতের অভিজ্ঞতার ভিত্তিতেই আমাদের সামনে এগোতে হবে। আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “রাজনৈতিক দলে মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের স্বার্থে এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে এক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন রোধ করতে হবে। যদি আমাদের পারস্পরিক বিভেদের কারণে ফ্যাসিবাদ আবার ফিরে আসে, তাহলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।”

গণতন্ত্র রক্ষায় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে আদর্শ ও মতপার্থক্য উপেক্ষা করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনরাগমন ঠেকাতে সব দরজা আমাদের বন্ধ রাখতে হবে।

এনএনবাংলা/