Skip to content

Upcoming
Norway
0-0
France
Source: ESPN

রংপুর র‌্যাব-১৩ এর অভিযানে: ৬৩৭ বোতল এস্কাফ (ঊঝকঁভ) ও ৪.১৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর ব্যুরো:

রংপুর র‌্যাব-১৩ এর অভিযানে  ৬৩৭ বোতল এস্কাফ (ঊঝকঁভ) ও ৪.১৫০ কেজি গাঁজা জব্দসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমজে জানান মাদক নির্মূলে র‌্যাব ১৩ নিযমিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামস্থ জনৈক মোঃ মশিউর রহমান (২২) এর বসতবাড়ীতে তল্লাশী পরিচালনা করে আসামির শয়নকক্ষের খাটের নীচ হতে প্লস্টিকের বস্তার ভিতর থেকে ৬৩৭ বোতল এস্কাফ (ঊঝকঁভ) ও ৪.১৫০ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ মশিউর রহমান (২২), পিতা-মোঃ আইয়ুব আলী, সাং-পূর্ব কাদমা, পোষ্টঃ ভেলাগুড়ী, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয।

তিনি জানান প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি মোঃ মশিউর রহমান (২২) অত্যন্ত কৌশলে ফেনসিডিল, এস্কাফ, গাঁজা ইত্যাদি মাদকের ব্যবসা করে আসছিলো।  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত লালমনীরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।