সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঙ্গাচড়ায় বর্নাঢ্য র‍্যালি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

যুবদলের গৌরবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গঙ্গাচড়া উপজেলা যুবদলের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে ‌র‍্যালিটি বের হয়ে গঙ্গাচড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি, যবুদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল, তাতীদল, জাসাস, মহিলা দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থদের উপস্থিতিতে ও নানা শ্লোগানে মুখরিত হয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‍্যালি। র‍্যালিতে উপজেলা সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চান, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল,  সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু, উপজেলা যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ স্বপন, সদস্য সচিব শাহিন আলম সোনা, সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম মিয়া, সদস্য মমিনুল ইসলাম বাবু, সদস্য সিরাজুল ইসলাম সজীব, মৃদুল, নুর আমিন, কৃষক দলের শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আমিনুর রহমান রঞ্জুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। র‍্যালি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দপা নিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এর আগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন নেতৃবৃন্দ।