সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পীরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলাম আয়োজিত ২৮ অক্টোবর ২০০৬ সনে আওয়ামী লীগের লগিবৈঠা দিয়ে গণ হাড়ে মানুষ হত্যার প্রতিবাদে  এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায়  রংপুর টু ঢাকা মহাসড়ক পীরগঞ্জ বাসস্ট্যান্ড ওভার  পাসের নিচে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ সংসদীয় আসনের এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মোঃ নুরুল আমিন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নায়েবে আমীর, খাইরুল আযম বি এস সি, সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল আজিজ আকন্দ,  সাবেক আমীর মাওলানা মোঃ ইদ্রিস আলী,

মোঃ মেজবা উল হক, হাফেজ মাওলানা আরিফুল হক প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।