সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ১,১৪৭

ছবি: শামীম আহমেদ

 

দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১,১৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে— ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৯৮ জন, বরিশাল বিভাগে (সিটির বাইরে) ১৩২ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ৬৫ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৭০ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) ১৯ জন, সিলেট বিভাগে (সিটির বাইরে) ৯ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ১,০৪২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৬৯,৪৫২ জন রোগী সুস্থ হয়েছেন। ২০২৫ সালের ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ৭২,৮২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন; এর মধ্যে ৬২.২% পুরুষ এবং ৩৭.৮% নারী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১,০১,২১৪ জন, মারা গেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ৩,২১,১৭৯ জন, মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫ জন।

বিশেষজ্ঞরা বলছেন, এখনো আবহাওয়ার পরিবর্তন না হওয়ায় ডেঙ্গুর সংক্রমণ কমেনি। তাই সবাইকে মশা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এনএনবাংলা/