সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মনোনয়ন বঞ্চিত দুদু, তালিকায় নেই আব্দুস সালামের নাম

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সেই প্রাথমিক তালিকায় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নাম নেই।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। তবে ওই আসনে মো. শরীফুজ্জামানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।

দুদু ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়েছিলেন।

অন্যদিকে, ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগর থানা এলাকা) বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আব্দুস সালাম। তবে প্রাথমিক তালিকায় এ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এনএনবাংলা/