সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়—এগুলো তাদের মুনাফেকি কাজ। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এলাকায় এনসিপির কোনো কার্যক্রম নেই। তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলাচ্ছে। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এসবের মূল উদ্দেশ্যই ভোট পেছানো। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, তার দায়িত্ব নেব; তবে অন্য কোনো কিছুর দায় নেব না।

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে। কিন্তু এখন যদি সেই ঐকমত্য উপেক্ষা করে গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়া হয়, দেশের মানুষ তা মেনে নেবে না।’

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/