সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম টু রংপুর মহাসড়কে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণের অপরাধে ০২ টি বাস ও ০২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ৩০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একইসাথে ০৭ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া পাথরবাহী ট্রাক উন্মুক্ত অবস্থায় পরিবহনের অপরাধে চালককে বায়ুদূষণ(নিয়ন্ত্রন) বিধিমালা ২০২২ অনুসারে সতর্কতামূলক ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবু বক্কর সিদ্দিক মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম প্রসিকিউটর হিসেবে এসময় উপস্থিত ছিলেন।

জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সচেতনার পাশাপাশি এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।