Skip to content

LIVE 45'+4'
Saudi Arabia
1-0
Uruguay
Source: ESPN

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর (খুলনা) সোমবার রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ নিয়মিত টহল কাজে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ২৪ জন জেলেসহ ‘মদিনা-৬’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে। ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা অপরাজেয়’। এ সময় নৌবাহিনীর জাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে’ সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদাণ করে।

জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া হতে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে  ৩৫ মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবন সংলগ্ন মোংলা বন্দরের হিরণ পয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘কোষ্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করে। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছে।