সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নীলফামারীতে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারী প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং আগামী নভেম্বর মাসের মধ্যে ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলা জামায়াতের দলীয় কার্যালয় আলহেলাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জেনারেল মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লাতিফ, নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগ, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, শেখ হাসিনার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেন। তারা আরও বলেন, ৫ দফা দাবির পক্ষে গণআন্দোলন আরও বেগবান করা হবে।