সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

জয়পুরহাটে মনোনয়ন পরিবর্তন চেয়ে ৫ শতাধিক অটোরিকশায় রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন

জয়পুরহাট প্রতিনিধিঃ ১৫ নভেম্বর,

জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে ৫ শতাধিক ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশাতে ধানের জমিতে দাড়িয়ে থাকা ব্যক্তির রিভিউ ফেস্টুন লাগিয়ে শোডাউন করেছে চালকরা।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের চিনিকল রোড থেকে শোডাউনটি বের হয়ে হিচমী বাজার পর্যন্ত গিয়ে আবারও সেখানে এসে শেষ হয়। এসময় জয়পুরহাট-১ আসনের মনোনয়ন পরিবর্তন চেয়ে নানা স্লোগান দেওয়া হয়।

ফেস্টুনে দেখা যায়, ধানের জমিতে এক ব্যক্তি দাড়িয়ে রিভিউ আবেদন করছেন। তার নিচে লেখা রয়েছে ‘পরিবর্তন চাই জয়পুরহাট-১ আসন’।

জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাফ ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন। এর মধ্যে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। সেই মনোনয়নকে কেন্দ্র করে এই কর্মসুচি পালন করেন ফয়সল আলিমের সমর্থকরা।