সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্ষমতায় এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে বিএনপি

 

জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্বে এলে বাংলাদেশ–ভারত সম্পর্ককে ‘সমমর্যাদার ভিত্তিতে’ পুনর্গঠন ও ভারতের ‘দাদাগিরি’ বন্ধ করাকে অগ্রাধিকার দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছিল। সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাদের আরও বেশি করে বাংলাদেশকে সহযোগিতা করা উচিত ছিল। কিন্তু গত সরকার ও মোদি সরকারের সময়ে আমরা দেখেছি—উল্টো ভারত বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করেছে; যা চেয়েছে নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে কিছু দেয়নি। এটি ছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের ব্যর্থতা।

তিনি আরও বলেন, আমরা ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ—দেশের স্বার্থই আমাদের রাজনীতি। সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি—এসব বিষয়ে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনারা তাদের মন্ত্রীদের বক্তব্য শুনেছেন—ভারতে গিয়ে স্বামী–স্ত্রী সম্পর্কের উদাহরণ টেনে দেন-দরবার করেন। এভাবে তারা পুরো বিষয়কে নিচে নামিয়ে দিয়েছে। আমাদের ‘ইক্যুয়াল ফুটিং’-এ কথা বলার মানসিকতা থাকতে হবে, সমমর্যাদায় সম্পর্ক গড়তে হবে।

এনএনবাংলা/