সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, ঘটনাস্থল নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’

 

রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হওয়া এই বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই সেখানে গিয়ে উপস্থিত হয় পুলিশ। তবে বিস্ফোরণটি কোন থানার আওতায় ঘটেছে—তা নিয়ে শুরু হয় কলাবাগান ও তেজগাঁও থানার মধ্যে ‘দায় ঠেলাঠেলি’।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, “দুর্বৃত্তরা দ্রুত এসে দুটি ককটেল ফাটিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জায়গাটি আমাদের সীমানায় পড়ে না—এটি তেজগাঁও থানার ভেতর।”

অন্যদিকে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন ভিন্ন দাবি করে বলেন, “আমাদের সীমানা বাংলামোটর থেকে আসতে হাতের ডানে পড়ে এবং বামে এই ঘটনাটি ঘটেছে। যেখানে ককটেলটি ফুটেছে, সেটি কলাবাগান থানা এলাকায় পড়েছে।”

বিষয়টি নিয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থল তেজগাঁও থানার ভেতরেই। তবে কোন থানার আওতাধীন হোক, পুলিশ যৌথভাবে তদন্ত করছে।”

সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ঘোষণা হওয়ার কথা। এ রায়কে কেন্দ্র করে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি আহ্বান করে নিষিদ্ধ কর্মকাণ্ডে থাকা আওয়ামী লীগ। এর পর থেকেই ১০ নভেম্বর থেকে রাজধানী ও বিভিন্ন জেলায় নাশকতা, বাস-ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা অব্যাহত রয়েছে।

পুলিশ বলছে, কারওয়ান বাজারের ককটেল বিস্ফোরণের ঘটনাও একই ধারাবাহিক নাশকতার অংশ হতে পারে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এনএনবাংলা/