সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের নেতৃত্বে পরিষদ চত্বরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানি, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণে আয়োজিত এ অভিযানকে সফল করতে অংশগ্রহণকারীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।