সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভাঙ্গুড়ায় নিখোঁজ টেইলর মাষ্টারের লাশ উদ্ধার

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :

পাবনার ভাঙ্গুড়া বাজারের নিখোঁজ সেঞ্চুরী টেইলর মাষ্টারের লাশ অবশেষে বৃহস্পতিবার ভোরে উদ্ধার করা হয়েছে। তার নাম জিয়াউর রহমান জিয়া,বয়স ৫০ বছর। তিনি ভাঙ্গুড়া পৌরসভার মেন্দা বাঁধ পাড়ার বাসিন্দা।

জানাগেছে,জিয়া গতকাল বুধবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে কোথাও পাননি। অবশেষে বৃহস্পতিবার ভোরে তারা জানতে পারেন ঢাকা-ঈশ^রদী রেল লাইনের মাঝপাড়া ইউনিয়নের ৯ নম্বর রেল সেতুর সামনে মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে।

মাঝপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আশরাফুল ইসলাম জানান, গতকাল বুধবার  সন্ধ্যায় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাত লাগে ও পা কাটা পড়ে।  স্থানীয় অধিবাসীরা জানান,জিয়া নিখোঁজ হবার আগে বলেছিলেন তিনি আর বাঁচতে চাননা। কারণ অভাব তাকে তেড়ে বেড়াচ্ছে।

জিয়ার চাচাতো ভাই জাকির হোসেন বলেন,জিয়া কাউকে কিছু না বলে হঠাৎ নিরুদ্দেশ হন। তবে কয়েক মাস যাবত তিনি মানসিক ভাবে অসুস্থছিলেন বলে জানা যায়।

রেলওয়ে সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জদুলাল উদ্দিন বলেন,লোকটি বুধবার সন্ধ্যায় রেল লাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন। তখন পিছন থেকে ট্রেন আসলে তিনি কাটা পড়েন।  ময়না তদন্তের পর আজ বৃহস্পতিবার বিকালে লাশ তার পরিবারের কাছে  হস্তান্তর করা হবে বলে তিনি জানান।।

ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): ট্রেনে কাটা পড়ে নিহত হন জিয়াউর রহমান।