সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক

 

ঢাকা–৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

ইশরাক অভিযোগ করেন, শেখ হাসিনা  গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

সমাবেশে তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তার মতে, অভ্যন্তরীণ মতপার্থক্য আন্দোলনকে দুর্বল করে দেয় এবং জুলাই আন্দোলনের সব দল ঐক্যবদ্ধ থাকতে না পারলে বহিঃশত্রুরা দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারে।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশকে করদ রাষ্ট্রে পরিণত করার কোনও সুযোগ দেওয়া যাবে না। দেশের স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে।

এনএনবাংলা/