সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

হোসেনপুর নকল বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও নকল বীজ ধ্বংস

হোসেনপুর সংবাদদাতা:

কিশোরগঞ্জের হোসেনপুরে নকল বীজ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আকতার।

সোমবার( ১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  হোসেনপুর পৌর মার্কেটের পশ্চিম পট্টির সততা বীজ ভান্ডার এবং গোবিন্দপুর চৌরাস্তা বাজারের মেসার্স জহিরুল ইসলাম বাবুলের এ আউয়াল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাবুল ট্রেডার্সের মালিক ও কর্মচারীরা দোকান  রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করা নকল বীজ ধ্বংস করা হয় এবং সততা বীজ ভান্ডারকে  তিন হাজার টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে জেলা সদরের নিউ আমানত বীজ ভান্ডারের অভিযানে বাবুল ট্রেডার্সের অবৈধ বীজ সরবরাহের প্রমাণ মিলেছিল। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বাবুল অবৈধ সার ও নকল বীজ প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল, ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল।

উপ-সহকারী কৃষি অফিসার এনায়েতুল ইসলাম জানান, কোনোভাবেই যাতে নকল বীজ বিক্রি করতে  না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

উপজেলা কৃষি অফিসার এ. কে.এম শাহজাহান কবির বলেন, “নকল বীজ কৃষকের বড় ক্ষতির কারণ হতে পারে। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং কৃষকের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে কেহ  যদি এহেন কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রমাণ মিলে; তার বিরুদ্ধে   আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।