সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে বিভিন্ন এতিম খানার কোমলমতি হাফেজদের নিয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস ফয়সাল আলিমের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি লোকমান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েল।