সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুর্নবাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন সরকার, স্মৃতিরনাহার বিথীসহ উপজেলা কৃষি অফিসের সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য:১ হাজার কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ৫০০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের প্রত্যেক কৃষককে ২ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়।