সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেট্রোরেল বন্ধ রেখে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

 

ঢাকা মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা শুক্রবার বেলা ৩টা থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন। তারা ডিএমটিসিএল প্রধান কার্যালয় (দিঘি বাড়ি-উত্তরা) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মবিরতির মূল কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন চাকরি বিধিমালা ঠিকমতো বাস্তবায়ন না হওয়া। এ সময় ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য আসেন, কিন্তু পরে আন্দোলনকারীরা তাকে তার কক্ষে অবরুদ্ধ করেন। অনেক কর্মকর্তা-কর্মচারী এমডির কক্ষের সামনে অবস্থান নেন।

ডিএমটিসিএলের কর্মকর্তা আকরাম হোসেন বলেন, “আমরা সর্বাত্মক কর্মবিরতিতে আছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল হবে না।”

শুক্রবার সাধারণত বিকাল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলার কথা থাকলেও আজ বেলা ৩টার পর কোনো ট্রেন স্টেশন ছাড়েনি। বিভিন্ন স্টেশনের নিচে কলাপসিবল গেট বন্ধ থাকার কারণে যাত্রীরা স্টেশনে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন।

এনএনবাংলা/