সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

 

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীতে ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিতব্য প্যারাজাম্প কর্মসূচির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর উপপ্রকল্প পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। প্যারাজাম্প চলাকালে প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, নির্ধারিত সময় শেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক নিয়মে পুনরায় শুরু হবে।

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের নির্ধারিত সময়ে ভ্রমণ পরিকল্পনা করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএনবাংলা/