সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ওসমান হাদির হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে: সালাহউদ্দিন

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সতর্ক করেছেন, যেন কেউ এ ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আগে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় বিএনপির পক্ষে আমি নিজে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতাকর্মী উপস্থিত আছি। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও উল্লেখ করেন, আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়েছি এবং তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি বা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এই ঘটনাকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, নির্বাচন পেছানো বা ব্যাহত করার কোনো ষড়যন্ত্র যাতে ঘটতে না পারে, সেজন্য দেশের সকল জনগণকে সচেতন থাকতে হবে।

এনএনবাংলা/