সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাহজালাল বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

ফাইল ফটো

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় কেবল টিকিট ও পাসপোর্টধারী যাত্রীরা প্রবেশ করতে পারবেন। নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী বা ভিজিটরকে প্রবেশ করতে দেওয়া হবে না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় যাত্রীসাধারণসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান ও তার সফরসঙ্গীরা আগামী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন্স ওই দিনের যাত্রীদের আগেভাগেই বিমানবন্দর বা আশপাশের এলাকায় এসে অবস্থান করার অনুরোধ জানিয়েছে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এনএনবাংলা/